যদি বল হ্যাঁ...

Update: February 8, 2013 11:08 IST

আজ ৮ ফেব্রুয়ারি, প্রোপোজ ডে। বহুদিনের জমে থাকা ভালবাসাটা যদি বুকের মধ্যে অবিরাম ধাই ধপা ধপ তবলা বাজায় তাহলে আর দেরি করবেন না। সাহস করে মনের মানুষকে মনের কথাটা আজ বলেই ফেলুন। `সে` রাজি হ`লে কেল্লা ফতে। আর যদি একান্তই রাজি না হয়, তাহলে হতাশ হবে না। এক্ষেত্রে ওপশন-এর সংখ্যা অগুনতি। সবসময় 'তোমাকেও ছেড়ে যেতে পারি' এই আপ্তবাক্যটা মাথায় মধ্যে গ্যারেজ করে রাখবেন। প্রোপোজ ডেতে আপনার সোজাসাপ্টা প্রোপোজাল-এর সঙ্গী তাই আমরাও, www.24ghanta.com. আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার প্রোপোজের অভিজ্ঞতা। স্টকে কী কিছু অভিনব আইডিয়া আছে? জানান আমদের। অন্যদেরও। নীচে মন খুলে কমেন্ট করুন।






Post Your Comment

Total Comments:7

i love u madhu. please tumi amai hain kora dao

e sob bokoas. faltu. apnader ki khe dea kaj nai!

darun ekta din katalam aj. propose day ta propose pai ni kintu darun sundor din pelam

saptorshi som er golpo ta just darun. partho pratom chandra er tips gulo bes valo. tbe nicher tips gulor link pelam na, keno?

darun hoeche ai page ta. age vabtam 24 ghanta manai politics kintu vul vanglo. prem er golpo gulo darun tobe prothom prem er tips ta sobche valo.

ami aj e ekta may ke propose korlam. tar age ai site a prem er tips pora nia chilam. thank u 24 ghanta

valo lage ek jonke, bolte pari naa.voi hoy jadi se naa kore.. bujte pari naa se anno kauke like kore naki.... tai ajao takiye thakbo tar dike...bola hoito hobe naa... ..prem nirobe kande..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।