চব্বিশ ঘণ্টার স্টুডিওয় সুজেট আত্মপরিচয়ের যে প্রদীপ জ্বালিয়েছেন, তার সলতে পাকানোর পর্বটা শুরু হয়েছিল সকালেই। নির্যাতিতার সঙ্কোচ সরিয়ে রেখে কামদুনি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। যে পার্কস্ট্রিট অন্ধকারে ঠেলে দিয়েছিল তাঁর জীবন, সেখানেই প্রতিবাদ মিছিলে হাঁটলেন তিনি। তারপরই চব্বিশ ঘণ্টার স্টুডিওয় বসে নিয়ে ফেললেন সেই মহার্ঘ সিদ্ধান্ত। আর অন্তরালে নয়।