সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মুখ্যমন্ত্রী। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, সিঙ্গুরবাসীর ভাবাবেগের সঙ্গে রাজনৈতিক তামাশা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে তোলাবাজি, বিভিন্ন নেতার বিদ্রোহ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর চৌধুরীর। রেলপ্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি।