ঠিক কুড়ি বছর আগে লালকৃষ্ণ আডবাণীর রাম রথযাত্রা আটকে গেছিল বিহারের মাটিতে। আডবাণীর অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের শিষ্য লালুপ্রসাদ যাদব। আর আজ সেই বিহারের মাটিতেই জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে, তাঁর জন্মস্থান বিহারের সিতাব দিয়ারা থেকে তাঁর জনচেতনা যাত্রা শুরু করলেন আডবাণী।