নতুন প্রজন্মর জন্য ভিন্নধর্মী ছবি করে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন তরুণ পরিচালক অনুরাগ কাশ্যপ।
তাঁর গুলাল, দেভ ডি-র মতো সিনেমা বিস্মিত করেছে সমালোচকদেরও।
এবার প্রযোজক হিসেবেও ব্যতিক্রমী হতে চান অনুরাগ। আর তাই এক তরুণ বাঙালী পরিচালককে প্রথম পরিচালনায় হাতেখড়ির সুযোগ করে দিলেন তিনি।