ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র‍্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ।