পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এনডিএ-র ডাকা ভারত বনধের প্রভাব পড়েছে এ রাজ্যেও। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণের কয়েকটি জেলার তুলনায় রাজধানী কলকাতার জনজীবন তুলনামূলক ভাবে স্বাভাবিক রয়েছে। হাওড়া ব্রিজে চলছে অবরোধ। অন্যান্য দিনের তুলনায় ট্যাক্সির সংখ্যা বেশ কম হলেও বাস চলাচল স্বাভাবিক।