সিঙ্গুরে জোর করে জমি দখল করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারামে মান্না। সিঙ্গুর রায় বিপক্ষে গেলে জমি দখলের জন্য নতুন করে আইন রচনা করা হবে বলেও জানান বেচারাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন টাটাদের সঙ্গে বিচারপতির আঁতাত থাকার জন্যই হাইকোর্টে হারতে হয়েছিল রাজ্য সরকারকে। এদিন প্রকাশ্য সভায় বেচারাম মান্না গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে আক্রমণাত্মক হয়ে ওঠেন।