গার্ডেনরিচের ঘটনাপ্রবাহ বলছে, পুরো ঘটনার পিছনে ছিল ১৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নার প্ররোচনা। অথচ প্রথম থেকেই তাঁকে বারবার আড়াল করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুন্নার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবু গতকাল মহাকরণে পুরমন্ত্রী বললেন, ঘটনায় মুন্না জড়িত তা তিনি বিশ্বাসই করেন না।