বাম ও বিজেপির ডাকা ধর্মঘটে গণ্ডগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মিলেছে। সবক্ষেত্রেই ইভিযোগের তীর তৃণমূলের দিকে। নৈহাটিতে সকাল থেকেই অবরোধে সামিল হয়েছিলেন বাম সমর্থকরা। অভিযোগ সেই সময়ই ধর্মঘটীদের মারধর করে তৃণমূল সমর্থকরা। ঘটনায় এক মহিলা, সিপিআইএমের জেলা কমিটির সদস্য সহ ১২ জন আহত হয়েছেন। হাওড়ার বকুলতলায় ধর্মঘটীদের মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল সমর্থকরা। ভাঙচুর করা হয় বাস।