বাম ও বিজেপির ডাকা ধর্মঘটে সংঘর্ষ ব্যাপক আকার নিল। সকাল থেকেই গণ্ডগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। কোচবিহারের মাথাভাঙায় ব্যবসায়ী সমিতির অফিসে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। বাস আটকাতে গিয়ে আক্রান্ত হন এসইউসিআই সমর্থকরা। নৈহাটিতে সকাল থেকেই অবরোধে সামিল হয়েছিলেন বাম সমর্থকরা।