মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুবার কথা বলার চেষ্টা করেছে কংগ্রেস নেতৃত্ব। স্বয়ং প্রধানমন্ত্রীও চারদিন আগে তৃণমূলনেত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনও যুক্তিই মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেস কোর গ্রুপের বৈঠক শেষে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি আশা প্রকাশ করেছেন তৃণমূলের মন্ত্রীরা রাজধানীতে এলে আলোচনায় কিছু অগ্রগতি হতে পারে।