সিপিআইএমকে প্রকাশ্যে জনসভা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন 'জনরোষের মুখে পড়লে প্রশাসনের কিছু করার থাকবে না।' শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব, সীতারাম ইয়েচুরিকে আক্রমণ করার পাশাপাশি কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ ও নির্বেদ রায়কে 'অবোধ' ও 'নির্বোধ' বলে অভিহিত করেন তিনি।