গতমাসে সিপিআইএম-এর বিরুদ্ধে বিষোদগার করে বিতর্ক সৃষ্টি করবার পর ফের একই সুরে সিপিআইএম-কে সামাজিক বয়কটের ডাক দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার মধ্যমগ্রামে এক দলীয় সমাবেশে ফের সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে যাবতীয় সামাজিক সম্পর্ক ছিন্ন করার ডাক দিলেন তিনি। সিপিআইএম পরিবারে নিমন্ত্রণ বাড়ি যেতে নিষেধ করার পাশাপাশি এদিনের সভায় খাদ্যমন্ত্রী বলেন, "ওদের (সিপিআইএম) ঘ্রাণ শুঁকে আপনি বিষাক্ত হয়ে যাবেন।"