ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও তিন জনের। আজ ঠাকুরপুকুরের এক হাসপাতালে মৃত্যু হয়  ডেঙ্গিতে আক্রান্ত শিখা মণ্ডলের। তিনি মগরাহাটের বাসিন্দা। তার আগে সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মুরারিপুকুরের বাসিন্দা চোদ্দ বছরের বিষ্টু ঘোষের। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আটানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবনীতা মণ্ডল একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সাতাশ জন। এরমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে একুশ জনের। যদিও সরকারি মতে ডেঙ্গিতে মারা গিয়েছেন তিনজন।