শহরের খ্যাতনামা কালীবাড়িগুলির মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি। প্রথমে ফি বছর কালীপুজোয় মাটির প্রতিমা এনে তা একবছর রেখে দেওয়া হত।