কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব তার কৌলিন্য হারাচ্ছে। সরকার বদল হতেই পারে কিন্তু তাই বলে চলচ্চিত্র উত্সবের চরিত্র বদল কাম্য নয়। আজ রবিবার সিনে সেন্ট্রাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।