গত বৃহস্পতিবার ছুরির আঘাতে আহত হয়েছিলেন ফ্রান্সের লিয়ঁ থেকে স্ত্রাসবুর্গ রুটের ট্রেনের এক টিকিট পরীক্ষক। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার আচমকা ধর্মঘটের ডাক দেন ফ্রান্সের জাতীয় রেল পরিষেবা এসএনসিএফের সমস্ত টিকিট পরীক্ষক। ফলে চূড়ান্ত বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। এসএনসিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনটি হাইস্পিড ট্রেনের মধ্যে একটি করে এবং চারটি রিজিওনাল ট্রেনের মধ্যে মাত্র একটি করে ট্রেন চলাচল করবে। কিন্তু যে সব ট্রেন চলাচল করছে, সে গুলিও আসা-যাওয়া করছে অত্যন্ত দেরিতে।