লিবিয়ার ক্ষমতাচ্যূত নেতা মুয়াম্মর গদ্দাফি নিহত বলে দাবী দেশের অন্তর্বর্তী সরকারের। রাজধানী ত্রিপোলি পতনের দুমাসের মাথায় আজ নিজের জন্মস্থান সির্তে থেকে ধরা পড়েন বলে খবর। লিবিয়ার অন্তর্বর্তী সরকার সূত্রে জানানো হয় যে আজ গুরুতর জখম অবস্থায় ধরা পড়েন লিবিয়ার এই অবিসংবাদী নেতা।