প্রাণ হারালেন গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। হরিমোহন কলেজে নির্বাচন ঘিরে রণক্ষেত্র গার্ডেনরিচে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন তিনি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। গত কয়েকদিন ধরেই হরিমোহন কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে চাপা উত্তেজনা ছিল এলাকায়।