শিয়ালদহে পথ দুর্ঘটনায় কাটা গেল এক বাস যাত্রীর বাঁ হাত। সরকারি হাসপাতালে চিকিত্সা করাতে গিয়েও চরম দুর্ভোগে পড়তে হল ওই ব্যক্তির পরিবারকে। পরিকাঠামো নেই এই অজুহাতে দু ঘণ্টা পর ওই ব্যক্তিকে অন্যত্র রেফার করে দিল এনআরএস হাসপাতাল। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রাজারহাটের বাসিন্দা সুকুমার রায় নামে ওই ব্যক্তি।