ফিফা আয়োজিত হোমলেস বিশ্বকাপের অঙ্গ কমিউনিটি কাপ। ফ্রান্সে আয়োজিত এই কমিউনিটি কাপের চ্যাম্পিয়ন হয়ে ফিরল ভারত। ষাটটি দলের লড়াইয়ে দেশকে চ্যাম্পিয়ন করার পেছনে যে দুজনের অবদান,সেই প্রসেনজিত-অভিজিত বৈদ্য সত্যিই গৃহহারা। কাগজ বিক্রি করে আর চায়ের দোকানে কাজ করে নিজেদের ফুটবল জীবনকে আজ অন্য উচ্চতায নিয়ে গিয়েছেন এই দুজন। বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্ন বরাবরই। কিন্তু সেই স্বপ্ন কখনই বাস্তবায়িত হয়নি।চ্যাম্পিয়ন হয়ে ফিরেও কোন সংবর্ধনা কিংবা সম্মান পায় নি তারা।