ব্যয় সঙ্কোচন নীতির অঙ্গ হিসাবে শিক্ষাক্ষেত্রে অনুদানের মাত্রা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থায় বেসরকারি পুঁজিকেও স্বাগত জানিয়েছে রোম। কমিয়ে দেওয়া হয়েছে রেক্টরের পদের মেয়াদ। গবেষণার জন্য আগে যত সময় পেতেন গবেষকরা, এখন সেই সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রবেশিকা পরীক্ষার মান আগের চেয়ে কঠোর হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে বিষয় এবং শিক্ষকের সংখ্যা।  সরকারের দাবি, এই ধরনের সংস্কার প্রক্রিয়ার জেরে শিক্ষাব্যবস্থার মান আরো উন্নত হবে।