নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের দেহতল্লাসি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক। গত সেপ্টেম্বর মাসে বিমানের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতির কোট ও জুতো খুলে তল্লাসি চালান মার্কিন বিমানবন্দর কর্তৃপক্ষ।