মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক চিঠি পাঠানোর পর আমরা কথা বলেছি মার্কণ্ডেয় কাটজুর সঙ্গে। টেলিফোনেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্বক ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্ধত, অসহিষ্ণু ও খামখেয়ালি বলেই থেমে থাকেননি কাটজু। বলেছেন, এরাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। নিজেকে না শোধরালে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেন কাটজু।