কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে ওই ধর্মঘট পালনের ডাক দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
ডিজেলের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের ভর্তুকি কমানো, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়ের মতো কেন্দ্রের একগুচ্ছ সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে বামেরা।