পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বামেরা। পেট্রোলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতি জেলায় প্রতিবাদ-আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ৩১ মে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বামফ্রন্ট। হবে কেন্দ্রীয় সমাবেশ। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শুক্রবার একথা জানিয়েছেন।