দুপুর পৌনে দুটো। মিছিলের মাথা পৌঁছয় মৌলালিতে। শেষের অংশ তখনও রানি রাসমণি রোড ছাড়ায়নি। দুপুর দুটো। শিয়ালদায় ঢোকে সাম্রাজ্যবাদ বিরোধী বামফ্রন্টের মহামিছিল। দুটো পঁয়ত্রিশ। মিছিল পৌঁছয় দেশবন্ধু পার্কে। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে মিছিল ঢুকেছে দেশবন্ধু পার্কে।