উনিশ শো তিরিশ সালের আগে দায়িত্ব অনেক বেশি ছিল শিউলি বা কাশফুলের। কারণ শরতের আগমনী বার্তা দেওয়ার ভার শুধু তাদেরই উপর ছিল। আর উনিশ তিরিশের পর সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আকাশবাণীর মহিষাসুরমর্দ্দিনী। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ-বাণীকুমার-পঙ্কজ মল্লিকের অমর গ্রন্থনায় ভর করে সূচনা হয় দেবীপক্ষের।