রাষ্ট্রপতি নির্বাচনে নিজের অবস্থানে তিনি যে অনড়, আরও একবার তা স্পষ্ট করলনে মমতা বন্দ্যোপাধ্যায়। কালামের হয়ে এবার ফেসবুকে প্রচার শুরু করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, সাধারণ মানুষই তাঁদের নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের বলুন, তাঁরা যেন কালামের পক্ষে ভোট দেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি এখন থেকে যা বলবেন তা ফেসবুকেই বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।