অস্ত্র সমর্পণের জন্য মাওবাদীদের আরও সাত দিন সময় দিলেন মুখ্যমন্ত্রী। দু'দিনের জন্য জঙ্গলমহল সফরে গিয়ে ঝাড়গ্রাম স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বলেন, চার মাস যৌথ অভিযান বন্ধ রেখে রাজ্য সরকার নিজের প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু সুপারি কিলার দিয়ে খুনোখুনি চালিয়েই যাচ্ছে মাওবাদীরা।