নিহত এসআই তাপস চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর মেয়ের কলকাতা পুলিসের ক্লারিকাল ডিপার্টমেন্টে চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গেই ২০১৭ পর্যন্ত নিহত তাপস বাবুর স্ত্রী প্রমোশন ও ইনক্রিমেন্ট সহ তাঁর মাস মাইনের অধিকারি হবেন। তবে এত জন্য তাঁকে চাকরি করতে হবে না। প্রসঙ্গত, ২০১৭ পর্যন্তই তাপসবাবুর চাকরীর কার্যকাল ছিল। অন্যদিকে বীমার ১৫ লক্ষ টাকার সঙ্গেই সরকার থেকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা পাবেন তাপসবাবুর পরিবার। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাপস বাবুর বৃদ্ধা মায়ের জন্য এককালীন ৫ লক্ষ টাকারও ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়।