পণবন্দি জেলাশাসকের মুক্তি নিয়ে জঙ্গলের গোপন ডেরায় মাওবাদীদের সঙ্গে আলোচনা করে ফিরলেন দুই মধ্যস্থতাকারী। রবিবার সকালে তারমেটলার জঙ্গল থেকে চিন্তলনাড় ফিরেছেন মধ্যস্থতাকারী বিডি শর্মা ও হরগোপাল। এর আগে শনিবার জেলাশাসকের মুক্তির শর্ত নিয়ে আলোচনা করতে তারমেটলার জঙ্গলে যান দুই মধ্যস্থতাকারী।