আত্মসমর্পণ করলেন মাওবাদী স্কোয়াড সদস্য প্রকাশ আচার্য। আজ সকালে লর্ড সিনহা রোডে আইজি আইবির দফতরে আত্মসমর্পণ করেন এই মাওবাদী সদস্য। তিনি জানান রাজ্যে সরকার পরিবর্তনের পর সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেও সেই কথা রাখেনি।