মাওবাদীদের শান্তিপ্রস্তাব নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান জানতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত চৌঠা অক্টোবর দুই মধ্যস্থতাকারী এবং মাওবাদীদের রাজ্য সম্পাদক আকাশের সাক্ষর করা একটি চিঠি প্রকাশিত হয়। যৌথ বাহিনীর অভিযান বন্ধের শর্তে মাওবাদীরা অস্ত্র সংবরণের প্রস্তাব দেয় ওই চিঠিতে। রাজ্যের অবস্থানের পাশপাশি এই শান্তিপ্রস্তাবে মাওবাদীদের কেন্দ্রীয় স্তরের অনুমোদন রয়েছে কিনা তাও জানতে চায় কেন্দ্র। আজ মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেন। আদতে এই শান্তিপ্রস্তাবে রাজ্য সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়। কারণ চিঠির সত্যতা নিয়ে এখনও নিশ্চিত নয় রাজ্য।