প্রকাশ্যে যাই বলুন না কেন, শান্তিপ্রক্রিয়া ভেস্তে যাওয়ার দায় এড়াতেই ফের মধ্যস্থতাকারীদের সঙ্গে আনোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামিকাল দুপুর দুটোয় মহাকরণে হবে এই বৈঠক। মাওবাদী এবং মধ্যস্থতাকারীদের মধ্যে স্বাক্ষরিত প্রস্তাবটি আগামিকালই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন মধ্যস্থতাকারীরা।