শনিবারই নেতাজি ইন্ডোরে তারকাখচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনের সাক্ষী থেকেছে গোটা দেশ। রবিবার সিনে সেন্ট্রাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে চলচ্চিত্র উত্সব সম্পর্কে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মতে সরকার বদল হতেই পারে, কিন্তু চলচ্চিত্র উতসবের চরিত্র বদল হওয়া উচিত নয়।