ধৃত লস্কর জঙ্গী ও ২৬/১১ নাশকতার অন্যতম অভিযুক্ত আবু হামজার যে পাসপোর্ট মিলেছে তাতে স্থায়ী ঠিকানা রয়েছে পাকিস্তানের। এর ফলে ভারত ২৬/১১ হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে যে দাবি তুলছিল তা আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে। পাসপোর্টে তার বর্তমান এবং স্থায়ী দুই ঠিকানাই পাকিস্তানের লাহোরের কাছে মুরিদকের উল্লেখ আছে।