ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন সপার্ষদ মুখ্যমন্ত্রী। আজ যোজনা কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। প্রতিবাদের মুখে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। এক প্রস্থ হাতাহাতি হয় বিক্ষোভকারীদের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্ররও। তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এরপর `সিপিআইএমকে দেখে নেবেন` বলে হুমকি দিয়েছেন।