পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার ১৮ মাসের মধ্যে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল হল। আজ মন্ত্রিসভায় শপথ নিয়েছেন মোট ১৩ জন মন্ত্রী। রাজভবনে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন। এঁদের মধ্যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মন্টুরাম পাখিরা। তিনি সুন্দরবন উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোট ৬ জন।