এ যেন প্রতিরক্ষার জন্য দেশের গোপন লড়াই। আর এই গোপন লড়ায়েরই নাম ছিল `অপারেশন এক্স`। আর এই 'অপারেশন এক্স'-এর গোপনীয়তা বলতে ঠিক কতটা তার একটা প্রমাণ, ফাঁসুড়েও জানতেন না তিনি কসাভকে ফাঁসি দিতে চলেছেন। 'অপারেশন এক্স'এর শুরুতেই ঠিক হয় চূড়ান্ত গোপনীয়তার মধ্যে এই কাজ সারতে হবে। প্রথমে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এন এস এ-র প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, এবং কেন্দ্রীয় গোয়েন্দাপ্রধান ছাড়া আর কেউ জানতেন না ফাঁসির সিদ্ধান্তের কথা৷