মাওবাদীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মধ্যস্থতাকারীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে একথাই জানিয়েছেন সুজাত ভদ্র। সাম্প্রতিক সব ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সুজাত ভদ্র জানিয়েছেন। বিষয়গুলি সব পক্ষকে জানানে হবে বলেও ঠিক হয়েছে বৈঠকে।