কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতির নাম। রাইসিনা হিলসে বঙ্গসন্তানের পদার্পণ হবে কিনা সেই উত্তরের অপেক্ষায়, গোটা দেশ। গতকালই আমাদের প্রতিনিধি মুখোমুখি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের। রাজনীতি থেকে ব্যক্তিগত অনুভূতি ,অকপট জবাব দিলেন ইউপিএ পদপ্রার্থী।