অর্থমন্ত্রকের নোট ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। স্পেকট্রাম বিলিতে কেন পি চিদম্বরমের নাম উঠে এল চিঠিতে তার ব্যাখা দিয়েছেন তিনি। চিঠিতে প্রণববাবু জানিয়েছেন তিনি নিজে চিদম্বরমের নামোল্লেখ করেননি। প্রধানমন্ত্রীর দফতর থেকেই তা প্রকাশ করা হয়েছে।