‘সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন’ সাংবিধানিক এবং বৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সিঙ্গুর মামলার রায় দেন। আদালতের রায় অনুসারে রাজ্য সরকার টাটা মোটর্সের কাছ থেকে সিঙ্গুরের যে জমি অধিগ্রহণ করেছে তা সম্পূর্ণ বৈধ। রায়ে বিচারপতি বলেছেন, টাটা মোটর্স ৬ মাসের মধ্যে ক্ষতিপূরণ দাবি করতে পারবে।