১৩৮ সংশোধনী প্রস্তাব এনে বিধানসভায় শিক্ষা বিল পাশ করিয়ে নিল রাজ্য সরকার। বহু বিতর্কিত এই বিল এর আগেই অর্ডিনান্স আকারে এনেছে সরকার। সরকারের বক্তব্য, এই বিল শিক্ষাক্ষেত্র থেকে দলতন্ত্র দূর করে আনবে গণতন্ত্র। কিন্তু সরকারের এই দাবি বাম শিক্ষাবিদদের পাশপাশি ডানপন্থী শিক্ষাবিদরাও মানতে নারাজ।