রাজ্যপাল সুলভ মন্তব্য নয়, রাজ্যপালের মন্তব্য রাজনৈতিক। আজ মহাকরণে রাজ্যপাল এমকে নারায়াণনকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রতর মুখোপাধ্যায়। তিনি আরও বলেন রাজ্যপালের বক্তব্য উসকানিমূলক। গতকাল রাজ্যপালের বক্তব্য নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলার পর আজ সুব্রত মুখোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে সমালোচনায় রাজনৈতিক মহল।