জিসম নিয়ে এবার এই শহরে হাজির হলেন সানি লিওন। মানে ছবির মুক্তির পরও জিসম টু-এর প্রচার পর্ব এখনও চালিয়ে যাচ্ছেন সানি। শহর কলকাতায় সানিকে সঙ্গ দিলেন সঙ্গীত পরিচালক অর্কপ্রভ এবং প্রোডিউসার ডিনো মরিয়া। ছবি হিট করাতে এঁরা যে কতটা মরিয়া তা আরও একবার প্রমাণিত হলো!! তবে হ্যাঁ একটা কথা বলতেই হবে, ছবি দেখতে লোকজন ইন্টারেস্টেড না হলেও সানিকে দেখতে ভিড় উপচে পড়ল! দেখা যাক ছবির পোস্ট রিলিজ প্রচার কতটা কাজে দেয়!