"যাঁরা অভিযোগ করছেন তাঁদের নিজেদের ব্যবহার নিয়ে সচেতন হওয়া উচিত। নিরাপত্তার নামে শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করা যায় না। প্রথমে ওঁরাই (ওয়াংখেড়ে কর্তৃপক্ষ) শিশুদের সঙ্গে অভব্য আচরণ করে। ওঁদেরই ক্ষমা চাওয়া উচিত।" বুধবার মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মধ্যরাতে শাহরুখের সঙ্গে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের বিতণ্ডা নিয়ে সারা দেশে আলোড়ন ছড়িয়ে পড়ার পরে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমসিএ'কেই একহাত নিলেন কিং খান।