ভাদ্র মাসের গুমোট কাটিয়ে গতকাল সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামিকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলবে। তবে কাল সকালের পর থেকে মেঘ কেটে জাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি এখন ছত্তিসগড়ের দিকে সরে গেছে। মৌসুমী বায়ু এই মুহূর্তে গোটা রাজ্যের ওপর সক্রিয়। তার প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।